বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে কুতুবপুর ইউপি সদস্যদের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

February 27, 2022

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ইউপি সদস্যরা।

রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ইউপি সদস্য গোলাম হোসেন, রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন