বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে মুজিবনগর উপজেলার আওয়ামী নেতাবৃন্দের মত বিনিময়

By মেহেরপুর নিউজ

March 12, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের সাথে মত বিনিময় । মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর, মোনাখালী বাগোয়ান ইউনিয়নের নবনির্বাচিত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের। মুজিবনগর অডিটোরিয়মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের।