বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গড়ের মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

April 15, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর বড়বাজার গড়ের মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।শুক্রবার জুমার নামাজ আদায় শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নির্মাণাধীন গড় মসজিদের কাজ পরিদর্শন করেন। এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন আঙ্গুর, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন সহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।