বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গড় জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

April 29, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর বড়বাজার গড় জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বড়বাজার অস্থায়ী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে নির্মাণাধীন বড়বাজার গড়ের মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি মসজিদের বিভিন্ন দিক পরিদর্শন করেন। এবং নির্মাণ কাজের ব্যাপারে খোঁজখবর নেন। বড়বাজার গড়ের মসজিদ কমিটির সদস্যরা এ সময় তার সাথে ছিলেন।