বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

By মেহেরপুর নিউজ

April 29, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সেখানে উপস্থিত ছিলেন। এর আগে রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ১২ দিনের সফরে মেহেরপুরে এসে পৌঁছান।