বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

July 15, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান।