বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বসন্তপুরের ক্ষতিগ্রস্থ্য সড়ক পরিদর্শন

By মেহেরপুর নিউজ

September 30, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের একটি অবহেলিত সড়ক পরিদর্শন করেছেন।শুক্রবার দুপুরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পুরাতন মদনাডাঙ্গা গেলে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিনের অনুরোধে পুরাতন মধ্যডাঙ্গা হয়ে বসন্তপুর যাতায়াতের একমাত্র ক্ষতিগ্রস্থ্য সড়কটি বেশ কিছু অংশ তিনি ঘুরে দেখেন।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সড়কের সংস্কার করার আশ্বাস দেন। জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।