বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২ দিনের সফরে মেহেরপুরে

By মেহেরপুর নিউজ

November 15, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২ দিনের সফরে মেহেরপুরে এসে পৌঁছেছেন। মঙ্গলবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী সালাম গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ নেজারত ডেপুটি কালেক্টর গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।