বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ

By মেহেরপুর নিউজ

November 17, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিভিন্ন স্থান থেকে আগত মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।