বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে জেলা সমবায় কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ

By মেহেরপুর নিউজ

November 18, 2022

মেহেরপুর নিউজ:

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ” প্রকল্পের অগ্রগতি ও উপকারভোগী চূড়ান্তকরণ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন।

মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে সাক্ষাৎ করা হয়। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ এর ক্রেস্ট প্রদান করা হয়।এ-সময় মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা সমবায় দপ্তরের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার উপস্থিত ছিলেন।