বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়

By মেহেরপুর নিউজ

December 04, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের সাথে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাস ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অনেকে জনপ্রশাসনের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসা মানুষদের তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।