মেহেরপুর নিউজ :
মেহেরপুরের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইম বাইজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা রাতুল, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রতীক প্রমুখ।