বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষক আব্দুর রাজ্জাক

By মেহেরপুর নিউজ

February 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার রাতে আব্দুর রাজ্জাক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন,সাইফুল ইসলাম , ইমরান হোসেন, ইবনে আবু হেলাল, কামরুজ্জামান, মাহফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, শামীম রেজা, প্রসেনজিৎ বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।