বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 24, 2023

মেহেরপুর নিউজ:

আগামী ২৭শে আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ইকবাল হোসেন স্টাইলিং, ৮ নং সদস্য কুতুবউদ্দিন ৪ নং সদস্য তারিকুল ইসলাম, ৯নং সদস্য সাইদুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য কাকুলি খাতুন এবং নাসেদা আখতার উর্মি।