বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিরোজপুরে গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

September 17, 2023

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড গণসংযোগ ও পথসভা করেছেন। রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, বলিয়ারপুর, গহরপুর, সোনাপুর, কাঁঠালপোতা, নুরপুর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং পিরোজপুর, বলিয়ারপুর, গহরপুর ও কাঁঠালপোতা গ্রামের পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন।

এসময় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, অতিরিক্ত পিপি কাজী শহিদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এর আগে দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন পিরোজপুর ইউনিয়নাকে পৌঁছালে তাকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পিরোজপুর গ্রামে নেওয়া হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন বিভিন্ন গ্রামে পৌঁছালে গ্রামবাসীর পক্ষ থেকে ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।