মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গন সংযোগ ও পথসভা করেন। বিকাল থেকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা সহবিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান জানান। গণসংযোগ কালে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।