বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী‘র বেনাপোলের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ

By মেহেরপুর নিউজ

January 26, 2020

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বেনাপোলের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন।

রবিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর ত্যাগ করেন। এর আগে মেহেরপুর জেলা সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরারি সেখানে উপস্থিত ছিলেন।