বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত পরিষদ

By মেহেরপুর নিউজ

May 16, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু এবং ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয় মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান আমাম হোসেন মিলু জয় লাভের পর উপজেলা চেয়ারম্যান আমান হোসেন মিলু জনপ্রশাসন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগেরন সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান উপস্থিত ছিলেন।