বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন মন্ত্রী ও ডাক,টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

March 10, 2024

মেহেরপুর নিউজঃ

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য  অর্পণ করেছেন।

রবিবার দুপুরের দিকে ফরহাদ হোসেন এবং জুনায়েদ হোসেন পলক মুজিবনগর স্মৃতিসৌধ প্রশ্ন করেন এ সময় অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোস্তফা কামাল, জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।