বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

February 16, 2024

মেহেরপুর নিউজঃ

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনে গণসংযোগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুরে গণসংযোগ করেন।

গণসংযোগ কালে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন স্থানীয় সর্বশ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী,স্থানীয় আওয়ামী লীগ নেতা ফাহাদ খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।