বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন মন্ত্রী ৩ দিনের সফরে মেহেরপুরে

By মেহেরপুর নিউজ

February 01, 2024

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৩ দিনের সফরে মেহেরপুর পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেলের দিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সড়ক পথে মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন।

পরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন,আমাদের যে প্রকল্পগুলো আছে তার মধ্যে অগ্রাধিকার প্রকল্পগুলো, বিশ্ববিদ্যালয়, মেহেরপুর কুষ্টিয়া সড়ক। রেল লাইন, স্থলবন্দর চেকপোস্ট, আমাদের মেহেরপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা। তিনি বলেন,আমাদের হাসপাতাল যাতে পরিপূর্ণভাবে গড়ে ওঠে সেগুলোর প্রতি নজর দেয়া হয় আমাদের প্রধান লক্ষ্য।

জনপ্রসাদ মন্ত্রী বলেন,আর্ত সামাজিক অবস্থার আরো উন্নতি যাতে হতে পারে,মেহেরপুর যাতে করে শান্তির জলপদে পরিণত হয়। আইনশৃঙ্খলা এখানে যাতে করে ভালো থাকে, প্রতিটি মানুষ যাতে ভালো থাকে সে চেষ্টা করে যাচ্ছি। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরে পৌঁছে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম( বার) পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।