বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন মন্ত্রী ২ দিনের সংক্ষিপ্ত সফরে মেহেরপুরে

By মেহেরপুর নিউজ

July 05, 2024

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ২ দিনের সংক্ষিপ্ত সফরে মেহেরপুর আসছেন। আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সড়ক পথে মেহেরপুর পৌঁছার কথা।

সফরসূচি অনুযায়ী আগামী রবিবার জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন। সংক্ষিপ্ত এবারের সফরে শনিবার তাঁর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ছাড়া কোন কর্মসূচি রাখা হয়নি।