বর্তমান পরিপ্রেক্ষিত

জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে কৃষক লীগের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 17, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা আব্দুল হান্নান, হাসেম আলী, খবীরুদ্দিন, বাবলু শেখ, তরিকুল ইসলাম, শিশির আলী, আতিয়ার রহমান, বায়েজিদ হোসেন, ইয়াসিন আলী,রায়হান উজ্জামানপলেন,নজরুল ইসলাম প্রমূখ। পরে সেখানে কেক কাটা হয়।