বর্তমান পরিপ্রেক্ষিত

জমি মাপাকে কেন্দ্র করে মেহেরপুর শ্যামপুর গ্রামে যুবককে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

June 16, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুন: জমি মাপাকে কেন্দ্র করে মেহেরপুর উপজেলার শ্যামপুর গ্রামে মিনারুল ইসলাম (৩০) নামক এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালের দিকে এঘটনা ঘটে। জানা গেছে, এদিন শ্যামপুর গ্রামের কাউসার আলী সহ কয়েক ব্যাক্তি তাদের জমি মাপতে যায়। এসময় পার্শ্ববর্তি জমির মালিক মহম্মদ আলীর ছেলে মিনারুলকে অবহিত না করে কেন জমি মাপা হচ্ছে এ কথা জানতে চাওয়ার অপরাধে তাকে পিটিয়ে জখম করা হয়। আহত মিনারুলকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।