মেহেরপুর নিউজ:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রেজাউল হক নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। আহত রেজাউলকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা উজলপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রেজাউল হক উজুলপুর গ্রামের নাজাত উল্লার ছেলে। জানা গেছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্র করে রেজাউলের ছেলে সরোয়ার হোসেন এর সাথে প্রতিবেশী গোলাম হোসেন এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এসময় রেজাউল হক স্থানীয় কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে গোলাম হোসেনের ছেলে আলমগীর হোসেন রেজাউল হকের উপর হামলা চালালে রেজাউল হক আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।