মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগষ্ট: “মাদককে না বল,মাদক মুক্ত মেহেরপুর গড়” এই শ্লোগান কে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সফল অভিযান ও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহবান জানিয়ে পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট ও স্মারকলিপি প্রদান করেছে জাগো মেহেরপুরের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা। এ সময় তারা জেলায় মাদক বিরোধী অভিযানকে আরও জোরদার করার লক্ষে পুলিশ সুপারের সাখে মত বিনিময় করেন । এ সময় জাগো মেহেরপুরের শোয়েব রহমান, সাব্বির হোসেন, শুভ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।