বর্তমান পরিপ্রেক্ষিত

জাগো মেহেরপুরের উদ্যোগে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ আগষ্ট: মাদক বিরোধী সংগঠন জাগো মেহেরপুর উদ্যোগে পুলিশ সুপার হামিদুল আলম কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার বিকালে পুলিশ সুপারের কার্ষালয়ে উপস্থিত হয়ে মাদক নিয়ন্ত্রিত জেলা গড়ার অগ্রনী সৈনিক হিসেবে পুলিশ সুপার হামিদুল আলমকে সন্মানা স্মারক তুলে দেন জাগো মেহেরপুরের উপদেষ্টা তুহিন আরণ্য, জানে আলম,সংগঠনের মূখোপাত্র শোয়েব রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জাগো মেহেরপুরের সম্পাদক অনিম আহম্মেদ, সংগঠক আব্দুল আলিম, সাব্বির হোসেন সুইট, সোহান, রাশিমুল সহ জাগো মেহেরপুরের সদস্যার সেখানে উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সাথে জাগো মেহেরপুরের সদস্যদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।