মেহেরপুর নিউজ, ১৮ অক্টোবর: মেহেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে জাগো মেহেরপুরের ৫ম বর্ষে পদার্পন উৎসব পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাগো মেহেরপুরের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্রাচার্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জাগো মেহেরপুরের সমন্বয়ক শোয়েব রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রভাষক মামনুর রশিদ, কালের কন্ঠর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, মানবকন্ঠর জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না, মানবকন্ঠ সেতুবন্ধনের সভাপতি শওকত আরা মিমি, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, গাংনী উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠক মোহাইমিনুর রহমান আবির।
পরে জাগো মেহেরপুরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।