মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেছেন, জাতির জনকের স্বপ্ন পূরণ করতে বর্তমান সরকার কাজ করে চলেছে। দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য ৫ বছর খুব বেশী সময় না। যে কারনে আমরা আগামি ২০২১ সাল পর্যন্ত সময় নির্ধারন করেছি। আমরা জাতির জনকের স্বপ্নকে পূরন করতে দেশে উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করছি। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসার ঘটানোর লক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। সংসদ সদস্য জয়নাল আবেদীন বুধবার মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা গুলো বলেন। জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইফা’র মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) হোসেন আলী খন্দকার, ইফার উপপরিচালক আবু হুরাইরা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী প্রমুখ।