রাজনীতি

জাতির জনকের হত্যাকারিদের দেশে ফেরাতে মেহেরপুর ছাত্রলীগের স্মারক লিপি প্রদান

By মেহেরপুর নিউজ

August 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৭ আগষ্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত বিদেশে লুকিয়ে থাকা আসামিদের ফেরত আনার দাবিতে মেহেরপুর জেলা ছাত্রলীগেল উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।সোমবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুযান আহমেদ রূপক ও সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাফুযান আহমেদ রূপক ও সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন স্মারক লিপি প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম, সাধারন সম্পাদক রুবেল হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।