টপ নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু‘র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 29, 2020

 এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা সময় মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদি মেহেরপুর ক্যাম্পাস ও বারাদি বাজার এলাকায় মেহেরপুর জেলার বিএডিসি’র সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এস এম রেজাল্ট হুদা যুগ্ম-পরিচালক পাটবীজ, আরো উপস্থিত ছিলেন শেখ শহীদুল্লাহ যুগ্ম-পরিচালক পাটবীজ পশ্চিম অঞ্চল যশোর, হাসমত আলী মিয়া উপ পরিচালক, হাফিজুল ইসলাম উপ-পরিচালক, মিনহাজুল ইসলাম চৌধুরী উপ পরিচালক, এনামুল হক উপ পরিচালক, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উপ পরিচালক, ,জিয়াউর রহমান সিনিয়ক সহকারি পরিচালক, নাহিদুল ইসলাম কামরুল হাসান সহকারী পরিচালক, বি এম মাহমুদ হাসান উপ -সহকারী পরিচালক, হুমায়ুন কবির উপসহকারী পরিচালক।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুকে এদেশের লাল-সবুজের পতাকা ও মানচিত্রের শ্রষ্ঠা হিসেবে অবহিত করেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন। তার ভাস্কর্য অবমাননা করা মানে বাংলাদেশের মানচিত্র কে অস্বীকার করা এবং বাংলাদেশের উপর আঘাতকে বুঝায়। তাই বিএডিসির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননা করার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।