বর্তমান পরিপ্রেক্ষিত

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর পৌরসভার প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

January 07, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজীব, শাকিল রাব্বি ইভান, সোহেল রানা ডলার, পৌর সচিব তৌফিকুল আলম, প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।