বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মেহেরপুর ব্রাক ও প্রত্যাশার কুইজ প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

September 30, 2020

মেহেরপুর নিউজ:

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মেহেরপুর ব্রাক ও প্রত্যাশার উদ্যোগে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার সমন্বয়কারী মালা সরকার, ব্রাকের জেলা ব্যবস্থাপক ফজলুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর এর ট্রেড ইন্সট্রাক্টর মীর দানিয়েল হোসেন, সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস প্রমুখ। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।