মেহেরপুর নিউজ:
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে জুমের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ব্রাকের জেলা ব্যবস্থাপক ফজলুর রহমান মহিলা বিষয়ক অধিদপ্তর এর ট্রেড ইন্সট্রাক্টর মীর দানিল হোসেন প্রমূখ।