মেহেরপুর নিউজ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম তিথি উদযাপন উপলক্ষে মেহেরপুর নজরুল একাডেমির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর নজরুল একাডেমীর সভাপতি ড. গাজী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বাংলা একাডেমীর পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, শিশু সাহিত্যিক সাইদা হুদা। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. শামস আলদিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগিতা করা অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।