টপ নিউজ

জাতীয় দৈনিক দিন পরিবর্তন পত্রিকার জেলা প্রতিনিধি হলেন মেহেরাব হোসেন

By মেহেরপুর নিউজ

March 09, 2021

মেহেরপুর নিউজ :

মাগুরা গ্রুপের প্রতিষ্ঠান, জাতীয় দৈনিক দিন পরিবর্তন পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এসএম মেহেরাব হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক দিন পরিবর্তন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পান তিনি।

এসএম মেহেরাব হোসেন মেহেরপুরের সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন,এর আগে মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ও এনসিটিএফ এর পত্রিকা ত্রৈমাসিক শিশু চিত্র পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দিন পরিবর্তন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন। এছাড়াও তাকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর নিউজ এর বার্তা সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য, সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পলেন, পাবলিক বিডি ডটকম এর সম্পাদক এসএম মুজাহিদ আল মুন্না, মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন পেশার মানুষ।