বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মেহেরপুর আসছেন

By মেহেরপুর নিউজ

February 24, 2020

মেহেরপুর নিউজ:

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডঃ মুজিবুর রহমান হাওলাদার দুইদিনের সফরে মঙ্গলবার মেহেরপুর আসছেন। ড: মুজিবুর রহমান হাওলাদার দুপুরে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ভৈরব নদের দখল-দূষণ ও নাব্যতার বাস্তব অবস্থা পরিদর্শন করবেন।

বুধবার সকালে তিনি কাজলা নদীর দখল-দূষণ এবং নাব্যতা বাস্তব অবস্থা পরিদর্শন করবেন। একইদিন দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা নদী রক্ষা কমিটির সভায় যোগদান করবেন। এদিন বিকেলে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে তিনি মেহেরপুর ত্যাগ করবেন। এ সফরে জাতীয় নদী রক্ষা কমিশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।