মেহেরপুর নিউজ:
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসন ও বি আর টি এ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল এর সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, বিআরটিএ এর কর্মকর্তা জিয়াউর রহমান, টি আই জাহাঙ্গীর হোসেন, মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মেহেরপুর জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু প্রমূখ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার নাহিদ হোসেন, মাশতুরা জান্নাত,মাহমুদুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।