মেহেরপুর নিউজ:
জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করেছে।
মঙ্গলবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্য সানোয়ার হোসেন, ওয়াসিম আলী, আলমগীর হোসেন প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে জন্ম শতবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ইউপি সদস্য শরীফ উদ্দিন।