মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ২ দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ২য় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা শেষে ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি সহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক অন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য, সংগীত, হাতের লেখা, অভিনয় সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।