বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: মেহেরপুরে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের নাম ঘোষণা

By Meherpur News

May 20, 2026

মেহেরপুর নিউজ:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: মেহেরপুরে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের নাম ঘোষণামেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জেলা পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক ২০২৬-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন চৌগাছা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজা আফরোজ।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন দারিয়াপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলিয়া খাতুন।

শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না ছবি বিশ্বাস।

এছাড়া শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী শেখ রাসেল। শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।

শ্রেষ্ঠ ইউআরসি ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলার ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মতিন এবং শ্রেষ্ঠ পিটিআই ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) নির্বাচিত হয়েছে মেহেরপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)।