বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

September 11, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ফেবিকল আঠা এবং বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর পন্ডেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে পন্ডেরঘাট এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্সে তদারকিতে বেশি মূল্যে পণ্য বিক্রি করা সহ ভেজাল ফেবিকল আঠা বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: ইসমাইল হোসেনের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানের সহযোগিতা করেন পুলিশের একটি দল।