বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোটার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মো মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কবীর উদ্দিন।

এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এর আগে বেলুন উড়িয়ে দিনটির সূচনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনটির সূচনা করেন এ সময় সেখানে অন্যদের মধ্যে জেলা নির্বাচন অফিসার আহমদ আলী, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাচন অফিসার কবীর উদ্দিন, উপানুষ্ঠানিক বিভাগর জেলা কর্মকর্তা আবদুল হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।