মেহেরপুর নিউজ:
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ১৫ তম ব্যাচের মোট ৬০ জন মহিলাদের মাঝে ক্ষুদ্রঋণের মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর ছহীউদ্দিন ব্রিলিয়ান্ট প্রি ক্রিকেটে একাডেমী মিলনায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা’র সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম।
জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর জেলা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরে উপ-পরিচালক লিনা হাফিয়া, জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর এর সহকারী প্রোগ্রামার সোমা বসু প্রমূখ।পরে উপকার ভোগীদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়।