বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

July 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আগামী ২৪ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৪ জুলাই র‍্যালী, আলোচনা সভা, মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মাছের পোনা অবমুক্তকরণ।

২৫ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান কর্মসূচি, ২৭ জুলাই উপজেলা পর্যায়ে চাষীদের সাথে মাছ চাষ বিষয়ে পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি পরীক্ষা, ২৮ জুলাই সুফলভোগী মাছ চাষিদের প্রশিক্ষণ এবং ২৯ জুলাই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন খামার ব্যবস্থাপক ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। ,