বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন হাটে মাছের ফরমালিন পরীক্ষা

By মেহেরপুর নিউজ

July 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মেহেরপুর শহরের বিভিন্ন হাট বাজারে মাছের ফরমালিন পরীক্ষা করা হয়।

মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তর এর কর্মকর্তাগণ মেহেরপুর হাট বাজারে অভিযান চালিয়ে মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করেন। জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়ার নেতৃত্বে মেহেরপুর জেলা ও উপজেলার কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।