বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় যক্ষা দিবস উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 22, 2021

মেহেরপুর নিউজ:

জাতীয় যক্ষা দিবস উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা,মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নাটাবের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্রাকের জেলা ব্যবস্থাপক ফজলুর রহমান প্রমূখ। আগামী ২৪ মার্চ জাতীয় যক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে