বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় যুব দিবস উপলক্ষে ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

November 01, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর অধিদপ্তর মিলনাতনে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।পরে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক,এস এম ওবায়দুল বাশার, কো-অর্ডিনেটর লক্ষন বাহাদুর,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।