বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

November 01, 2020

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা শহীদ সাদিক হোসেন বাবুল, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপস্থিত থেকে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।