বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

By মেহেরপুর নিউজ

November 03, 2024

মেহেরপুর নিউজ:

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং মেহেরপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর রুইমারির খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ রুইমারি খাল পরিষ্কার পরিচ্ছন্ন করনের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।